Probhat Barta

শ্রীনগরে ৯৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা সহ তিনজন মাদকব্যবসায়ী গ্রেফতার

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীসহ তিনজন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার, দিকনির্দেশনায় ইং ০২/১০/২০২৬ তারিখ রাত ০০:১৫ ঘটিকায় শ্রীনগর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তা শ্রীনগর থানাধীন ফেরীঘাট এলাকা হতে আসামি ১। মোঃ সাবির শেখ (২৬), পিতা-মোঃ আঃ কাদের শেখ, সাং-কুতুবপুর, থানা-দোহার, জেলা-ঢাকা ও ২। মোঃ রতন তালুকদার (২৭), পিতা-মোঃ ইসমাইল তালুকদার, সাং-উত্তর মান্দ্রা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের দেহ তল্লাশি করে সর্বমোট (৪০+৩৫) ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও (৩০০ গ্রাম+২০০ গ্রাম)= ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং এসআই (নিঃ) হিরা সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানাধীন বারইখালী বাজার হতে সরকারি হাসপাতালগামী পাকা রোড়ে সেবকসংঘ ক্লাবের সামনে পাকা রাস্তার উপর আসামী ৩। মোঃ রাজু হোসেন (৩৮),পিতা-আব্দুল মান্নান হাওলাদার, সাং- বাড়ৈখালী চৌকিদার বাড়ি, থানা-শ্রীনগর,জেলা-মুন্সীগঞ্জ’কে ধৃত করে। ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হইতে ২০ পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদের নিয়মিত মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *