প্রভাত বার্তা.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মেরীগঞ্জ এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চলে বলে অভিযোগ পাওয়া গেছে।
সচেতন এলাকাবাসী উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, মীরগঞ্জ চর থেকে বাবুল মোড়লের দোকান হইতে উত্তর রায়পুর রাস্তায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইয়াবা, গাঁজা সহ অন্যান্য মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে।
সরকার বাড়ি আওলাদের ইটভাটায় মাদকের ব্যবসা চলে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, উল্লেখিত এলাকাগুলোতে সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত মাদক ক্রেতা- বিক্রেতার সমাবেশ ঘটে। নদী বেষ্টিত হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী সহজে অভিযান পরিচালনা না করায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে মাদকসেবীরা এসে মাদক নিয়ে যায়।
তাই এলাকাবাসীর দাবি নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান একটু উদ্যোগ নিলে উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা সহজ হবে।
অবিলম্বে উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
