Probhat Barta

চাঁপাইনবাবগঞ্জে হত্যার দায়ে ১জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগরে মিজানুর রহমান (২২) নামে এক যুবককে হত্যার দায়ে ১জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবক মোঃ শাহিন আলী (২৪) অনুপনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ জুয়েল রানার ছেলে।

জানা যায়, নিহত মিজানুর রহমান, পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-অনুপনগর মোল্লাপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ পেশায় একজন শ্রমিক। নিহত মিজানুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ইং ২৯/০৯/২০২৬ তারিখ রাত্রি অনুমান ১০ টার সময় নিহত মিজানুর এর মা মোসাঃ রুবেদা বেগম তার ছেলে মিজানুর রহমানকে বাড়ীতে দেখে। পরবর্তীতে রুবেদা রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন অর্থ্যাৎ গত ৩০/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় রুবেদার প্রতিবেশী মামাতো ভাই মোঃ কাউসার আলী (৩৫), পিতা-কয়েশ, সাং-অনুপনগর মোল্লাপাড়া, ইউপি-চরঅনুপনগর থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ রুবেদার বাড়ীতে এসে বলে মিজানুর রহমান-কে বা কাহারা হত্যা করে লাশ অনুপনগর সেবা ইট ভাটার মধ্যে চলাচলের রাস্তায় ফেলে রেখেছে। গত ৩০/০৯/২০২৬ তারিখ রাত্রি অনুমান ০২.০০ ঘটিকা হতে একই তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কে বা কাহারা পূর্ব পরিকল্পিত ভাবে নিহত মিজানুর রহমানকে ধারালো চাকু দ্বারা আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে লাশ উক্ত স্থানে ফেলে রেখেছে মর্মে নিহতের মা থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০২৬ খ্রি. জিআর-৪৯০/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ বেল্লাল হোসেন, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ এর উপর অর্পন করা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের সরাসরি তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত এবং একরামুল হোসাইন পিপিএম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বেল্লাল হোসেনসহ সদর মডেল থানার একটি চৌকস টিম মামলার তদন্তকালে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইং ৩০/০৯/২০২৬ তারিখ নিহত মিজানুর রহমান এর হত্যার ঘটনা উদঘাটনের নিমিত্তে শাহিনকে আটক করতঃ জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী শাহিন এর বসতবাড়ী হতে হত্যার কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করে। পরবর্তীতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক জবাবনন্দি গ্রহনের জন্য আসামী শাহিনকে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁপাইনবাবগঞ্জ এর নিকট হাজির করলে সে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *