Probhat Barta

শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

প্রভাত বার্তা.কম: মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক আল আমিনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

জানা যায়, আল আমিন শারীরিক প্রতিবন্ধী হয়েও অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। গত কয়েকদিন যাবত তার অটোরিকশার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় গাড়িটি চালাতে পারছিলেন না। এটি ছিল তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। ব্যাটারি নষ্ট হওয়ায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করছিলেন তিনি।

বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, যাতে তিনি নতুন ব্যাটারি কিনে পুনরায় জীবিকা নির্বাহ করতে পারেন।

সহায়তা প্রদানকালে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে আছে। আল আমিন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন, এটি অত্যন্ত প্রশংসনীয়। তার এই পরিশ্রমকে সম্মান জানিয়ে এবং পরিবারটি যাতে কষ্টে না পড়ে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র সহযোগিতা। আমরা চাই কেউ যেন জীবিকার অভাবে পিছিয়ে না পড়ে।

আর্থিক সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত প্রতিবন্ধী আল আমিন বলেন, আমি কয়েকদিন ধরে গাড়ি চালাতে না পেরে খুব কষ্টে ছিলাম। আমার পরিবার নিয়ে না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল। ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তার ভালো করুক। এই টাকা দিয়ে ব্যাটারি কিনে আবার গাড়ি চালাতে পারবো।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *