Probhat Barta

প্রকৃতির কবি আল মনির, লেখক ডা. বশির আহমেদ তুষার

প্রকৃতির সবুজ বুকে লেখেন মনের গান,
আল মনিরের কবিতাতে জাগে প্রাণের প্রাণ।

ফুলের ঘ্রাণে, নদীর টানে, মুগ্ধ তাঁরই মন,
পাখির ডাকে সুর মেলান, গেয়ে ওঠে বন।

সাহিত্যেরই সাধক তিনি, শব্দ তাঁর আলো,
মানুষ নিয়ে স্বপ্ন দেখেন—মানুষ থাকুক ভালো।

সমাজসেবার পথে তিনি রাখেন দৃঢ় পা,
মানুষ যখন বিপদে পড়ে, পাশে থাকেন তা।

লায়ন্সেরও সদস্য তিনি, সেবাই তাঁর ব্রত,
মানবতার দীপ জ্বালিয়ে চলেন অবিরত।

ব্যবসাতেও সুনাম তাঁর, কর্মে সৎ ও স্থির,
পরিশ্রমে পথ বানিয়ে এগিয়ে চলেন ধীর।

নারায়ণগঞ্জের ইতিহাস বুকে রাখেন ধরে,
ঐতিহ্যের হারানো কথা আনেন মানুষের ঘরে।

শিকড় ছুঁয়ে স্বপ্ন বোনেন আগামী দিনের তরে,
পুরোনো সেই গৌরবগাথা ছড়িয়ে দেন ঘরে ঘরে।

নদী, মাটি, মানুষ, প্রকৃতি—সবই তাঁরই সাথি,
নারায়ণগঞ্জের গৌরবগাথা তাঁর কলমের বাতি।

সবুজ পাতায়, শিশির বিন্দুতে খুঁজে পান যে সুর,
আল মনিরের কবিতাজুড়ে প্রকৃতি ভরপুর।

সাহিত্যপ্রেমী, প্রকৃতিপ্রেমী—মানবতারই ধ্বনি,
আল মনির তাই নারায়ণগঞ্জের গর্বিত এক কবি।

ইতিহাস আর ঐতিহ্যের রাখেন যিনি মান,
প্রকৃতির কবি আল মনির—নারায়ণগঞ্জের প্রাণ।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *