ভবকুটে এই আঁধার জগৎ
ভীষণ ভয়ংকর
ইচ্ছে যত মারছে ততো
অজানা এক ঝড়
হঠাৎ করে কেমন করে
হারিয়ে গেছে দিন
কার ইশারায় এলোমেলো
আঁধারে বাজায় বীণ।
পথের পথিক হারিয়ে দিক
নিশ্চুপ হয়ে রয়
অদৃশ্য এক হিংস্র এসে
মনে বাসা বেধে বয়।
কণ্ঠনালি কেন স্তব্ধ আজ
বলতে পারো কেহ
প্রাণ পাখিটা জিন্দা মরা
কেউ দেখেনা দেহ।
অপশক্তি গ্রাস করেছে
সোনার বাংলার মাটি
শিয়াল শকুন খাচ্ছে চেটে
কেউ ধরেনা লাঠি।
২২/০১/২৪
