প্রভাত বার্তা.কম : নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় প্রত্যেক থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মুনসুর আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া সাকিনস্থ শহীদ জিয়া হলের সামনে থেকে মাদক ব্যবসায়ী ১। আসমা বেগম (৪৫), স্বামী-মোঃ জোবায়ের, পিতা-ঠান্ডা মিয়া, মাতা-হাসিনা বেগম, সাং-লেদা ক্যাম্প, ব্লক-এফ, বাড়ী নং-২৩০, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং তার সহযোগী আসামী ২। ফিরোজ আলম (৪৫), পিতা-মৃত নজির আহমেদ, মাতা-মইয়ুস খাতুন ও ৩। মোঃ সাবের (৩২), পিতা-কবির আহমেদ, মাতা-হাসিনা বেগম, উভয় সাং-কচুবুনিয়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামি ১। আসমা বেগম (৪৫)’কে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করায় তিনি তার পেটের ভেতরে কস্টেপ দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ৪০টি প্যাকেটে রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট তার পায়ুপথ দিয়ে বের করে দেয়। উক্ত ৪০ টি প্যাকেট থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
