Probhat Barta

বক্তাবলী ইউনিয়নের নতুন সমিকরণে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বাচ্চু

গাজী সাঈদ দেলোয়ার : নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মধ্যনগর মাল বাড়ির সুযোগ্যা সন্তান এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান বাচ্চু। তিনি সেই স্কুল জীবন থেকে সামাজিক,সাংস্কৃতিক ধারায় তার বিচরণ অব্যাহত রেখেছেন।

পাশাপাশি অসহায় মানুষের আস্থার প্রতীক হিসেবেও রয়েছে তার বিশাল পরিচিতি।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের সাধারণ, মেহনতি ও খেটে খাওয়া মানুষের কল্যাণে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতিটি স্তরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটাই এখন তাঁর প্রধান লক্ষ্য। তাঁর এই নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগের ফলে বক্তাবলী ইউনিয়নে এক নতুন সম্ভাবনার সূর্য উদয় হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত সাধারণ ভোটাররা তাঁর মাঝে দেখতে পাচ্ছেন এক নতুন দিশারি, বুনতে শুরু করেছেন নতুন দিনের স্বপ্ন।

এলাকার বেশ কয়েকজন সাধারণ ভোটারের সাথে কথা বললে তারা অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানান:আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, কোনো অসাধু মোড়লদের কাছে আমরা নিজেদের মাথা বিক্রি করব না। আমাদের ভোট আমাদের কাছে পবিত্র আমানত, কোনো নেতার পৈত্রিক সম্পত্তি নয়।সাইদুর রহমান বাচ্চু যদি আগামী নির্বাচনে প্রার্থী হন, তবে আমরা দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ এক হয়ে ইনশাআল্লাহ তাকেই জয়যুক্ত করব।

ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত সাড়া এবং ভালোবাসা পুরো ইউনিয়নের নির্বাচনী সমীকরণে এক বিশাল ও নজিরবিহীন পরিবর্তন এনে দিয়েছে।জনগণের এই অভূতপূর্ব ভালোবাসা ও প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান বাচ্চু অত্যন্ত বিনয়ের সাথে বলেন:

আমি সব সময় এলাকার সাধারণ মানুষের পাশে ছিলাম সামাজিক, সাংস্কৃতিক খেলাধুলা, এমন কি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ভূমিকা রেখেছি।আপনারা বিগত সময় গুলোতে দেখেছেন যারাই ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন তারাই দলীয়করণ করে এলাকায় প্রভাবিত করেছে। এখন বক্তাবলী ইউনিয়নের সাধারণ মেহনতি মানুষ যদি মন থেকে চান এবং তাদের সমর্থন থাকে, তবে ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে অংশ নেব। এলাকার সব সাধারণ মানুষকে সাথে নিয়ে, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ‘নতুন সমীকরণের’ আধুনিক বক্তাবলী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *