মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় দুই জন, সামারি ট্রায়ালের অভিযুক্ত এক জন, ডাকাতির প্রস্তুতি মামলার এক জন, জুয়া আইনের আসামী চার জন, সর্ব মোট আটজন গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্প ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ইং ২৮/০৯/২০২৬ তারিখ সন্ত্রাস বিরোধী মামলা আসামীঃ- আওয়ামীলীগ এর সক্রিয় সদস্য আসামী-১। আনিসুর রহমান, পিতা- মৃত শাহ জাহান মিয়া, সাং- পাইনাদী পূর্বপাড়া, ০১নং ওয়ার্ড থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলা), আসামী- ২। মনির হোসেন মানিক (৫৮), পিতা-মৃত কফিল উদ্দিন, সাং-মিজমিজি বাতেনপাড়া থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ, সামারি ট্রায়ালের অভিযুক্তঃ- ১। আঃ জব্বার (৪৯), পিতা- মৃত হাছেন, সাং- জলভাঙ্গা, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ এ/পি সাং-সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, জুয়া আইনের আসামী= ১। মোঃ রিয়াদ (৫৫), পিতা- মৃত পাচু মিয়া, সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প, ০৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ নাছিম (৫২), পিতা- মৃত নিজাম উদ্দিন, সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প, ০৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ মুক্তার হোসেন (৪৫), পিতা- মৃত আঃ ছোবহান, সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প, ০৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ জামিল (৫৫), পিতা- মৃত ইস্রাফিল, সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প, ০৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ডাকাতির প্রস্তুত আসামী= ১। মোঃ সবুজ রকি (২৮), পিতা- মোঃ হয়রত আলী, মাতা- সালমা বেগম, সাং-শিমুলপাড়া বেহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
