প্রভাত বার্তা.কম: নারায়ণগঞ্জ -৪ আসনের আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি ও গডফাদার হিসেবে খ্যাত বর্তমানে আমেরিকায় পলাতক শামীম ওসমানের একমাত্র তনয় যুবরাজ বলে খ্যাত অয়ন ওসমানের অন্যতম সহযোগী বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি বর্ষণকারী পাপ্পু এখন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার আশ্রয় থেকে নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে।
চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সহ ইসদাইর এলাকা মাদক স্পট থেকে চাঁদা আদায় করছে এ পাপ্পু।
একটি সূত্র হতে জানা যায়, ২০২৪ সালে জুলাইয়ে গণঅভ্যুত্থান শুরু হলে অয়ন ওসমান ও তার সম্বন্ধি ভিকির সহযোগী হিসেবে কাজ করতো। এমনকি আন্দোলন দমাতে এ পাপ্পু ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেছিল। সে পাপ্পু এখন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার পদতলে থেকে গোপনে ছাত্রলীগ ও যুবলীগকে সঙ্গবদ্ধ করছে বলে জানা গেছে।
গত এক সপ্তাহে নারায়ণগঞ্জ শহরে দুইবার যুবলীগের ব্যানারে চাষাড়া এলাকায় ঝটিকা মিছিল করেছিল।
এই মিছিলের পেছনে পাপ্পুর সহযোগিতায় হয়েছে বলে অনেকে মনে করেন।
বিএনপি নেতা কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রানার কারণে আওয়ামী লীগ পূর্ণবাসন হচ্ছে।
তার নিজ স্বার্থে এদেরকে ব্যবহার করায় পাপ্পুরা গোপনে আওয়ামী লীগকে সংগঠিত করছে।
এমনকি শাখাওয়াত ইসলাম রানা শামীম ওসমানের দূর সম্পর্কের এক ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে বলে গুঞ্জন রয়েছে। সেই সূত্রে সাখাওয়াত হোসেন রানা শামীম ওসমান পরিবারের চাষাড়া রেললাইন সংলগ্ন ও ইসদাইর স্টেডিয়াম সংলগ্ন সম্পদ,ব্যবসা দেখাশোনা করছে বলে অভিযোগ রয়েছে।
রানার চাঁদাবাজ হিসেবে পাপ্পু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে সাখাওয়াত হোসেন রানার হাতে তুলে দেয়।
এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
এ ব্যাপারে জানতে শাখাওয়াত ইসলাম রানার মুঠোফোন নাম্বারে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
