গাজী সাঈদ দেলোয়ার : বক্তাবলী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান দানবীর মেছবাহুল বারী সাহেবের ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন কর্তিৃক বৃক্ষরোপনের আয়োজন করা হয়।
আজ শুক্রবার সকাল ৯টার সময় বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসায় অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মেছবাহুল বারী সাহেবের সুযোগ্যা সন্তান দৈনিক ইনকিলাব পত্রিকার সাহিত্য সম্পাদক জামাল উদ্দিন বারী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী তানভীর হাসান। স্বাগত বক্তা হিসেবে ছিলেব নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর উপদেষ্টা কাজী নাজিমুদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক আল মামুন, সহসভাপতি কবি এম আর সেলিম,অর্থ সম্পাদক শুক্রুর মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু
সদস্য মমিনুল ইসলাম,বশির খান, ওমর ফারুক রানা, মুখ অভিনেতা কাসেম, শাওন সরদার,আব্দুর রশিদ,বশির খাঁন,সানাউল্লাহ, আব্দুর রশিদ, মাহফুজ ইকরাম প্রমুখ
