Probhat Barta

সোমবার, ১৮ই মে, ২০২৬, দুপুর ১:১৩ মিনিট

অনুসরণ করুনঃ

সড়ক নয় যেন মরণ ফাঁদ

মোঃ সবুজ মাহমুদ : নারায়ণগঞ্জের সড়ক গুলো যেনো সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে আটকে গেছে। ফতুল্লা, পঞ্চবটি,বিসিক,পোস্ট অফিস,শিবু মার্কেট,কুতুব পুর,ধুলায় ধুসর কাদায় ডাষ্টবিনে পরিণত হয়েছে! আর ডিএন ডি বাধে তো সামান্য বৃষ্টিতে বন্যায় পরিনত হয়ে যায়।

সরজমিনে দেখা যায় নারায়ণগঞ্জের ব্যস্ত তম এলাকা ফতুল্লা,পঞ্চবটী,বিসিক এলাকা, পোস্ট অফিস,শিবু মার্কেট এবং কুতুবপুর এলাকার সড়ক গুলো যেন সাধারণ মানুষের জন্য মরন ফাঁদ হয়ে দাড়িয়ে আছে। বছরের পর বছর দরে রাস্তার সংস্কার কাজ না হওয়ায় পোস্তগোলা থেকে পাগলা,কুতুবপুর,পঞ্চবটি,বিসিক রোড, পোস্ট অফিস রোড থেকে শিবু মার্কেট পযন্ত বেহাল দশায় প্রতিত হয়েছে।

নারায়নগঞ্জ মহা সড়ক ব্যস্ততম সড়ক হওয়ায় এবং ঢাকার সাথে সংযোগ থাকায় ভোড় থেকে গভীর রাত পযন্ত চলাচল করে নারায়ণগঞ্জের কয়েক লক্ষ মানুষ কিন্তু রাস্তার মধ্যে ছোট ছোট গর্তের জন্য সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।যা সাধারণ মানুষ কে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।

নারায়ণগঞ্জে ভোগান্তির শিকার সাধারন মানুষ মনে করেন রাস্তার দুই পাশে গড়ে উঠা ইট বালির দোকান,ট্রাক স্ট্যান্ড,নারায়নগঞ্জ বিভিন্ন স্থানে দেখা যায় লোহার মার্কেট থেকে শুরু করে ইট বালির ব্যাবসা,বিভিন্ন দোকান পাট ও ট্রাক ষ্ট্যান্ড,অতিরিক্ত মালামাল নিয়ে চালকরা ট্রাক, কাভার ভ্যানে বহন করে যে কারনে মহা সড়কে রাস্তায় গর্তের সৃষ্টি হয়।ধুলায় ধুসর হালকা বৃষ্টির কারণে কাদার পরিবেশেে সাধারণ মানুষের চলাচলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যানবাহনে চলাচল করা সাধারণ মানুষেরদের যেমন ভোগান্তিতে পরতে হচ্ছে,তেমনি বিভিন্ন রোগ ব্যাধিতে পড়তে হচ্ছে তাদের,ধুলায় ধূসর পরিবেশের কারনে মানুষের শ্বাস কষ্ট দেখা দিচ্ছে,এতে করে রোগব্যাধি ঝুঁকি বাড়ছে,ব্যবসা পতিষ্ঠানের ও অনেক ক্ষয় ক্ষতি সৃষ্টি হয়। যাত্রীবাহি পরিবহন মালিক ও চালক রাস্তায় গর্তের কারনে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। রাস্তা গর্তের কারনে চালকরা সড়কে দূর্ঘটনার শিকার হয় এবং যাত্রী সাধারণের যান মালের অনেক ক্ষয় ক্ষতি হয়। ধুলা,ময়লার কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদে কারো কোন উদ্দ্যোগ নেই রাস্তা
সংস্কারের জন্য,রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আর্বজনার কারনে নারায়নগঞ্জ ফতুল্লা রোড যেনো ডাষ্টবিনে পরিণত হয়েছে, দেখার কেউ নেই।

এই দিকে পঞ্চবটী থেকে মুক্তার পুর এবং মেতরখোলা থেকে বক্তাবলী পযন্ত রাস্তাগুলো সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।একদিকে ফ্লাইওভারের কাজ করতে গিয়ে আর সাধারণ মানুষের কথা চিন্তা না করে তারা তাদের মত কাজ করায় মুন্সিগঞ্জের সাধারণ মানুষ ও বক্তাবলীর সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তিতে পরতে হচ্ছে। বক্তাবলী ও মুন্সিগঞ্জের সাধারণ মানুষের সাথে কথা হলে তারা জানতে চান এই ভোগান্তির শেষ কবে হবে? এবং তারা আরো বলেন পঞ্চবটী থেকে মুক্তার পুর রাস্তা এবং মেতর খোলা থেকে বক্তাবলী যাতায়াতের জন্য দ্রুত এই সড়কটির কাজ শেষ করা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক :

সম্পর্কিত: