Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, রাত ৪:১৬ মিনিট

অনুসরণ করুনঃ

আর কত সাধারণ মানুষ দুর্ঘটনার স্বীকার হলে টনক নড়বে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্ন সাধারণ মানুষের ‎ ‎

‎গাজী সাঈদ দেলোয়ার বক্তাবলী থেকে:আর কত সাধারণ মানুষ দুর্ঘটনার স্বীকার হলে টনক নড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্ন সাধারণ মানুষের। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোপালনগরে অবস্থিত বক্তাবলী ব্রিজটিতে সাইট ব্যারিকেড না থাকায় এবং ব্রিজের ঢাল সমান না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে এই রাস্তায় চলাচল কারী যানবাহন।এই পযন্ত নিহত হয়েছেন ২জন এবং আহত হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ যা বক্তাবলী ইউনিয়ন সহ আশেপাশের এলাকার সাধারণ মানুষ দুর্ঘটনার আতংক নিয়ে চলাচল করতে হচ্ছে।

‎এই ব্রিজটির কয়েক বছর হলো সাইট ব্যারিকেড ভেঙে যায় মেরামত করার মত এলাকার জনপ্রতিনিধিদের এই ব্রিজ নিয়ে না আছে মাথাব্যথা না আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি। দুর্দশা আর অবহেলিত ভাবে এই ব্রিজ দিয়ে চলাচল করে এলাকার সাধারণ মানুষ।

‎গত বছর এই ব্রিজের পশ্চিম পাশে টমটম গাড়ি ব্রিজে উঠতে না পেরে টমটম গাড়ি পিছনে চলে যায় এতে সেই গাড়িতে থাকা একজন শ্রমিক নামতে গিয়ে টমটমের চাকায় পিস্ট হয়ে মারা যান।

‎তারই ধারাবাহিকতায় ৯ই অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক ১২ টার সময় সময় যাত্রী নিয়ে ব্যাটারি চালিত মিশুক ব্রিজে উঠতে না পেরে উলটে নিচে পড়ে যায়।এতে আহত হয় ২জন যাত্রী এবং মিশুক ড্রাইভার আবু সাঈদ নামে গুরুতর আহত হলে এলাকার স্থানীয় লোকজন ধরাধরি করে তাকে বক্তাবলী বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। সেখান থেকে প্রথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল হসপিটালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত ডাক্তার আবু সাঈদ কে আনুমানিক ২টার সময় মৃত্যু ঘোষণা করে (ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার আনুমানিক বয়স ছিলো ২৮ বছর।

‎মৃতু আবু সাঈদের পিতার নাম কামাল হোসেন, আলীরটেক ইউনিয়নের কোরেরপাড় গ্রামে বাসিন্দা ছিলেন।বর্তমানে বক্তাবলী ইউনিয়নে কানাইনগর গ্রামের বেকারি মোড়ে স্থায়ীভাবে বসবাস করেন।

‎ঘটনা স্থলে থাকা সাধারণ মানুষ জানান এই ব্রিজ দিয়ে চলাচল করে বক্তাবলী ইউনিয়ন সহ মুন্সীগঞ্জ জেলার খাসমহল বালুরচর ইউনিয়নের মানুষ এই রাস্তা বা ব্রিজের উপর দিয়ে পাড়াপাড় হওয়ার সময় আমরা সংকিত হয়ে পড়ি কারণ প্রতিনিয়ত যেভাবে দূর ঘটনা ঘটে কখন জানি মানুষের প্রাণহানি ঘটে।

‎ব্রিজের পূর্ব দিকের ঘুরায় সামান্য খাড়া ঢাল হওয়ার কারণে ছোট ছোট যানবাহন গুলো উঠতে গিয়ে আর ব্রিজের দক্ষিণ দিকের ব্যারিকেড না থাকায় এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানান স্থানীয় সাধারণ মানুষ। বিগত কয়েক বছর আগে এই ব্যারিকেড ভেঙে যাবার পর স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান সংস্কার না করায় যার কারণে ছোট্ট ছোট অটোরিকশার মত যানবাহন গুলি দুর্ঘটনার স্বীকার হচ্ছে।

‎সরজমিনে দেখা যায় ব্রিজের পূর্ব পাশে দক্ষিণ দিকের ব্যারিকেডের সামনের অংশ ভেঙ্গে রয়েছে এবং ব্রিজের ঢাল অনেকটাই খাড়া হবার জন্য ব্যাটারি চালিত মিসুক পাশাপাশি ইটের ট্রিপ দেওয়া ট্রলি গুলো অনেক সময় ব্রিজে উঠতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

‎এলাকার স্থানীয় সাধারণ মানুষের দাবি দ্রুত ব্রিজের ঢাল এবং সাইট ব্যারিকেড মেরামত করে দুর্ঘটনার কবল থেকে ছোট ছোট যানবাহন সহ এলাকার সাধারণ মানুষ কে রক্ষা করার জন্য
‎ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: