Probhat Barta

শৈশবের স্মৃতি:মোঃ সবুজ মাহমুদ

এক সময় জীবনটা অনেক রঙ্গিন মনে হতো।

ভাবতাম জীবন টা অনেক বড়, শৈশবে বড়দের

দেখে ভাবতাম ইস! যদি এদের মতো বড় হতাম!

কত্তো মজাই না হতো। যখন বড় হয়ে জীবন

যুদ্ধে মুখোমুখি হলাম- বললাম, হায়- যদি শৈশব কাল

আবার ফিরে আসত। কিন্তু হারানো শৈশব আর

ফিরে আসে না দেখে নতুন

করে জীবনটাকে ভাবতে শিখি। নতুন স্বপ্ন

নিয়ে জীবনকে সাজাতে থাকি। এক সময়

মনে হলো এটাই জীবন। জীবনের অপর নাম যুদ্ধ।

পাওয়া না পাওয়ার যুদ্ধ। আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন

দেখা ভালো, স্বপ্নগুলো বাস্তবায়ন হলে আরো ভালো।

তাই স্বপ্ন দেখে যাই প্রতিনিয়ত। তিল তিল

করে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে থাকি। কিন্তু

কোথা থেকে এক কাল বৈশাখী ঝড়

এসে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের

ফসলগুলো দুমড়ে মুচড়ে দিয়ে যায়। হিংস্র হায়েনার

বিষাক্ত নখরে ক্ষত-বিক্ষত হয়ে যায় জীবন

সাজানোর সব আয়োজন। তাহলে কি লাভ হল এই ব্যার্থ

প্রচেষ্টার। যে যুদ্ধে জীবনের এতগুলো দিন

কাটিয়ে দিলাম তার কি হবে? এবার তবে কি হবে?

এক সময় ভাবতাম পুলিশ হবো, কিন্তুু

জীবনের এই পর্যায়ে এসে এইচ্,এস্,সি পাস করব

কিনা তা নিয়ে-ই সন্দেহ।এক অজানা ঝড় এসে সব

তছনছ করে দিয়ে গেল সব্। জীবন পথের এক্ তৃতীয়াংশ

পার করে পেছনে ফিরে যাওয়ার তো সুযোগ নেই আর।

তবে সামনে এগুবো কি নিয়ে? একরাশ

হতাশা ফিরে ধরে আমায়। কি যেন

হারিয়ে খুজেঁ ফিরি অজানায়। সম্বিত

ফিরে এলে আবার সেই একই
হতাশা।
জীবনের হিসাব মিলাতে গিয়ে দেখি
মাঝে মাঝে হঠাৎ থমকে গিয়ে পিছন ফিরে তাকাই।
জীবনের ডাইরীটা আবার উল্টেপাল্টে দেখি
পাওয়া, না-পাওয়ার হিসাব মিলাতে বসি
যে হিসাব মিলে না কোনদিন, যে হিসাব কখনো মিলানো যায় না।

দিন আসে, দিন যায়
এভাবে মাসও যায়।
মাস পেরিয়ে মাস আসে;
বছরও ফুরোয়।
কিছু স্মৃতি গেঁথে যায় মস্তিষ্কের কোষে কোষে,
কিছু দুঃস্মৃতি তাড়া করে ফেরে ঘুমে, জাগরণে।
কিছু কিছু স্বপ্ন পূর্ণতা পায়,
কিছু আশা সময়ের চোরাস্রোতে ভেসে যায়।

আবারও নতুন আশা বুনি, আশায় বুক বাঁধি
পাওয়া, না-পাওয়ার হিসেব ভুলে নতুন স্বপ্ন সাজাই।
কিছু কিছু অংকের যেমন কোন সমাধান থাকে না
তেমনি জীবন সব হিসেব কখনোই মিলানো যায় না;
কিছু হিসেব না মেলানোই থাকে।
বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে।
কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা,
কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না,
আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না

প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি
প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে
ভালবাসা কি ভীষণ প্রতারক!(সা)!

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *