Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৩৮ মিনিট

অনুসরণ করুনঃ

ফতুল্লার পাগলা থেকে কোটি টাকার মাদকসহ ৫জন আটক

ফতুল্লা প্রতিনিধি সবুজ মাহমুদ : ফতুল্লার পাগলা থেকে কোটি টাকার মাদকসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা শাখার কাউন্টার টেরোরিজম ইউনিট।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার কুতুবআইল এলাকার মৃত মেবারক হোসেনের ছেলে খালিদ হাসান রবিন (৩৪), জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারীর মৃত জুলহাস মিয়ার ছেলে মো: আকাশ (৩০), ফতুল্লা মডেল থানার পাগলা পশ্চিম পাড়ার মোখলেচুর রহমানের ছেলে ইমরান রহমান মিঠুন (৩২), একই থানার পূর্ব দেলপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে মো: আক্তার হোসেন ওরফে আবির ওরফে কিলার আক্তার (৩৪) ও বরগুনা জেলার আমতলী থানার গেরাবুনিয়ার মো: খলিল হাওলাদারের ছেলে মো: কাউছার (২৩)।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মঙ্গলাবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের টিম অভিযান চালায় পাগলা পশ্চিমপাড়াস্থ (জাউল্লা পাড়া) গ্রেফতারকৃত মিঠুনের বসতবাড়িতে অভিযান চালিয়ে খালিদ হাসান রবিন, মো: আকাশ, ইমরান রহমান মিঠুন, মো: আক্তার হোসেন ওরফে কিলার আক্তার ও মো: কাউসারকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫০ কেজি গাজাঁ, ২ হাজার পিছ ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, ভারত থেকে আমদানি করে কুমিল্লা বর্ডার এলাকা থেকে কাভার্ডভ্যানযোগে মাদকদ্রব্য নিয়ে এসে ঢাকা জেলাসহ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় মাদকদ্রব্য পাইকারি বিক্রয় করে থাকে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। জেলা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: