Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৩৭ মিনিট

অনুসরণ করুনঃ

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আবদুল মজিদ প্রান্তিকের শুভেচ্ছা

প্রভাত বার্তা: ১ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল মজিদ প্রান্তিক নারায়ণগঞ্জ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সভাপতি আবদুল মজিদ প্রান্তিক এক শুভেচ্ছা বার্তায় বলেন তিনবারের প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল স্বৈরশাসকের আতংক।যার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মিথ্যা মামলা হামলার ভয় দেখিয়ে কোনো কাজ হবেনা। আবদুল মজিদ প্রান্তিক বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের আপামর জনতার জনপ্রিয় দল।

বিএনপি নিয়ে আওয়ামী সরকার যতই নীলনকশা করুক না কেনো বিএনপি থেকে জনগণকে বিমুখ করা যাবেনা। বাংলাদেশে বিএনপি আছে এবং ভবিষ্যৎ ও একটি জনপ্রিয় দল হিসেবেই থাকবে।

নারায়ণগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি আবদুল মজিদ প্রান্তিক,জিয়া সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আব্দুল মজিদ প্রান্তিক নারায়ণগঞ্জ জেলা সহ দেশবাসীকে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: