Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৩৮ মিনিট

অনুসরণ করুনঃ

নারায়ণগঞ্জের বক্তাবলীতে দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ আহত অন্তত ১৫

সবুজ মাহমুদ : নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে ফতুল্লায় উত্তর গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উত্তর গোপালনগর গ্রামের সামেদ আলী সমর্থিত কাদির সিপাহী ও বক্তাবলী ইউনিয়ন চেয়ারম্যান শওকত আলী সমর্থিত জাকিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত উত্তেজনা বিরাজ করছিল। আজ সংঘর্ষের ঘটনা ঘটলে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিককে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: