গাজী সাঈদ দেলোয়ার : ২৯শে নভেম্বর ঐতিহাসিক বক্তাবলী পরগণা শহীদ দিবস উপলক্ষে “সত্যের আলো শান্তি সংঘ” এর মাসব্যাপী বিশেষ মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক বক্তাবলী পরগনার ২৯শে নভেম্বর গণহত্যায় ১৩৯ জন শহীদদের আত্মার মাগফেরাত কামনায় জনকল্যাণের প্রত্যয়ে পুরো নভেম্বর মাস জুড়ে সত্যের আলো শান্তি সংঘ মাসব্যাপী বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা বান্ধব কর্মসূচী গ্রহণ করেছে বলে জানান সত্যের আলো শান্তি সংঘের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোঃকাউসার মুহিত।
সত্যের আলো শান্তি সংঘের মাসব্যাপী কর্মসূচিসূচির মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া, কর্মসূচির শুভ সূচনায় হবে ১লা নভেম্বর ২০২৬ইং প্রবীণদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা, একই সাথে বক্তাবলী পরগনা ও দেশজুড়ে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত ও দোয়ার আয়োজন।
শিক্ষার মানোন্নয়নে বক্তাবলী পরগনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নে বিশেষ মতবিনিময় সভা।
বক্তাবলী পরগনার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন করে মেধাবী দরিদ্র এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি “সত্যের আলো শান্তি সংঘ” এর পক্ষ থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে প্রদান করা হবে বলে জানান।
সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বক্তাবলী পরগনার সুবিধাজনক একটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। এবং আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হবে
এই মানবিক ও কল্যাণমুখী কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য “সত্যের আলো শান্তি সংঘ” এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মোঃ কাউসার মুহিত আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন।
