Probhat Barta

চমক দেখাতে পারেন মেম্বার প্রার্থী লোকমান হোসেন

গাজী সাঈদ দেলোয়ার : নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী লোকমান হোসেন দীর্ঘদিন যাবত তার এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

পাশাপাশি অসহায় মানুষের আস্থার প্রতীক হিসেবেও রয়েছে তার পরিচিতি।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের সাধারণ, মেহনতি ও খেটে খাওয়া মানুষের কল্যাণে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতিটি স্তরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটাই এখন তাঁর প্রধান লক্ষ্য। তাঁর এই নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগের ফলে বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী লোকমান হোসেন সম্ভাবনার আশার আলো বলে অভিহিত করেন এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত সাধারণ ভোটাররা মনে করেন লোকমান হোসেন মেম্বার হিসেবে জয়লাভ করতে পারলে নিঃস্বার্থ ভাবে এলাকার উন্নয়নে তার ভূমিকা থাকবে বনে মনে করেন।

এলাকার বেশ কয়েকজন সাধারণ ভোটারের সাথে কথা বললে তারা জানান আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ কোনো অসাধু মোড়লদের কাছে আমরা নিজেদের মাথা বিক্রি করব না। আমাদের ভোট আমাদের কাছে পবিত্র আমানত, কোনো নেতার পৈত্রিক সম্পত্তি নয়।লোকমান হোসেন যদি আগামী নির্বাচনে প্রার্থী হন, তবে আমরা দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ এক হয়ে ইনশাআল্লাহ তাকেই জয়যুক্ত করব।

ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত সাড়া এবং ভালোবাসায় লোকমান হোসেনের নির্বাচনী সমীকরণে এক বিশাল ও নজিরবিহীন পরিবর্তন এনে দিয়েছে।জনগণের এই অভূতপূর্ব ভালোবাসা ও প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে লোকমান হোসেন অত্যন্ত বিনয়ের সাথে বলেন:
আমি সব সময় এলাকার সাধারণ মানুষের পাশে ছিলাম সামাজিক, সাংস্কৃতিক খেলাধুলা, এমন কি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ভূমিকা রেখেছি।আপনারা বিগত সময় গুলোতে দেখেছেন যারাই ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন তারাই দলীয়করণ করে এলাকায় প্রভাবিত করেছে। এখন সাধারণ মেহনতি মানুষ যদি মন থেকে চান এবং তাদের সমর্থন থাকে, তবে ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে অংশ নেব। এলাকার সব সাধারণ মানুষকে সাথে নিয়ে, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ‘নতুন সমীকরণের’ আধুনিক ওয়ার্ড গড়ে তোলাই আমার মূল লক্ষ্য হবে ইন শাহ্ আল্লাহ্।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *