Probhat Barta

ফাজিলপুরের রাব্বির রমরমা মাদক ব্যবসা

ফতুল্লা প্রতিনিধি:ফতুল্লা থানার সোর্স পরিচয়ে পঞ্চবটী এলাকার ফাজিলপুরে দাপটের সাথে রমরমা মাদক ব্যবসা করে যাচ্ছে ফাজিলপুর এলাকার রসুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রাব্বি(২৭) পিতা মৃত সিকান্দার।

জানা যায় ফতুল্লা মডেল থানার সোর্স পরিচয়দানকারী রাব্বি বিগত ২০১৫ সালে আসাদ ৪০ পিতা মেগা মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উল্টো র‍্যাব এগারোর কাছে নিজেই ফেসে যায়।সে সাজানো অস্ত্র মামলায় রাব্বি সাজাপ্রাপ্ত হয়। তবুও সোর্স পরিচয় দানকারী রাব্বি অজ্ঞাত কারণে তাকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

পুলিশের সোর্স পরিচয়দানকারী রাব্বি বিভিন্ন সময় সাধারণ মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার সহ আশে পাশের লোকজন বলেন এই এলাকার আতংক হিসেবে কাজ করছে এই মাদ্ক ব্যবসায়ী রাব্বি।তারা আরো বলেন রাব্বির সহযোগী হিসেবে আরো একজন রয়েছে বাদল নামে সে ফতুল্লা থানার সোর্স পরিচয়দানকারী।

আমরা ফাজিলপুরের সাধারণ মানুষ এই আতংক থেকে মুক্তি পেতে চাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এং দ্রুত গ্রেফতার করে এলাকা মাদক মুক্ত করার জন্য আহবান করছি।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *