Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৫৪ মিনিট

অনুসরণ করুনঃ

নারায়ণগঞ্জ জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আবদুল মজিদ প্রান্তিক

প্রভাত বার্তা :মুসলিম জাহানের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল মজিদ প্রান্তিক।

নারায়ণগঞ্জ জেলা জিসাস সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল মজিদ প্রান্তিক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জ জেলা জিসাস সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল মজিদ প্রান্তিক বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ-উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক!!

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: