Probhat Barta

কোন সাংবাদিককে হত্যা করে সত্য ধামাচাপা দিতে পারেনি হত্যাকারীরা,আগামীতেও পারবেনা

প্রভাত বার্তা.কম : সাংবাদিক আলিফ রক্ত দিয়ে প্রমান করে গেলেন আমাকে হত্যা করতে পারো কিন্তু সাংবাদিকদের দমাতে পারবেনা।আগেও যে সকল সাংবাদিক সত্য লিখতে গিয়ে প্রান দিয়ে গেছেন তাদের মতো আলিফ প্রান দিয়ে প্রমান করে গেলেন মিথ্যার পতন আছে সত্যের জয় চিরদিন।
অপরাধীরা জেনে রেখো হত্যা করে সাংবাদিকদের দমাতে পারবেনা।

এদেশে সত্য লেখতে গেলেই সাংবাদিক আলিফ ফকিরের মত ঝড়ে যেতে হবে! পুলিশ সুপারকে মৃ’^ত্যুর কিছুদিন আগেও তিনি বলেছিলেন‚ “আমি অর্গানাইজড ক্রাইম নিয়ে কাজ করি। আমি আপনার এখানে তো এখন বসে আছি। আমার কাছে মেসেজ আসছে‚ তারা রাস্তায় বসে আছে দুইটা অ ^স্ত্র নিয়ে। একটা ৯ এমএম‚ ৫টা গু^’লি সহ তারা বসে আছে। আমি যাওয়ার সময় গু^লি করবে!”

বলছিলাম‚ নেত্রকোণার দুর্গাপুরের হ^ত্যাকা^ন্ডে শিকার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের কথা! তিনি তার উপজেলার সকল অপ°রাধের বড় বড় ক্ষমতাবান গডফাদারদের চোখের দু^ষমন ছিলেন। কাউকেই তিনি ছাড় দিয়ে লেখতেন না। তিনি নিজেও জানতেন এবং সকলকে বলে বেড়াতেন‚ আমাকে ওরা যেকোনো সময় শে^ষ করে দিবে। ঠিক তাই হলো‚ গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের তেলনজিয়া বাজারের

একটি চায়ের দোকানে সামনে মোটরসাইকেল থেমে থেকে অত্যন্ত কাছ ওনাকে পরপর কয়েকটি গু^লি ছু^ড়ে পালিয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্ট বলছে‚ মোট ৬টি গু^লির মধ্যে ৫টিই শরীর ভে^দ করে চলে গেছে। ঘটনাস্থলেই নিভে যায় এক নির্ভীক জীবনের আলো!

এর আগেও গত বছর ১০ নভেম্বর তাকে প্রকাশ্য দিবালোকে কু/পিয়ে*ছিলো। সেই যাত্রায় বেঁচে ফিরলেও খু/নিদের আটকানো যায়নি। তখন আসামিরা জামিনে মুক্ত হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল‚ আর আলিফকে থাকতে হচ্ছিল প্রতিনিয়ত আ/ত^ঙ্কে। খোদ পুলিশ প্রশাসনও তাকে একাধিকবার সতর্ক করেছিল। কিন্তু সত্যের পথ থেকে তিনি পিছু হটেননি।

সবচেয়ে কষ্ট লাগল‚ ওনার উপজাতি স্ত্রী ছোট ছোট সন্তান নিয়ে এখন প্রায় দিশেহারা। তিনি দেশ ও সমাজের কাছে একটা প্রশ্নই রাখছেন‚ “এদেশে কী সত্য লেখা সত্যিই অ°পরাধ?” আসলে‚ এদেশে সাংবাদিকরা কেন সত্য লেখতে চায়না‚ সেটাই সৎ সাহসী সাংবাদিক আলিফ ফকির প্রমাণ করে দিয়ে গেলেন!
তথ্য সুত্রঃ সাইফুল ইসলাম

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *