Probhat Barta

নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সেমবার ১৯ অক্টোবর বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী নূর খান,(শিক্ষা ও আইসিটি)।

জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজন উপলক্ষে যাএী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা নিমিওে বিশেষ সবার আয়োজন করা হয়।

এসময় বক্তারা জেলা প্রশাসককে জানান, সিটি করপোরেশন অটোরিকশার ৭০০০ এর মত নম্বর প্লেট বিতরণ করা হয়েছে। পূজার ছুটি উপলক্ষে হাইওয়ে রাস্তায় নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রি বাহী পরিবহন ব্যতিত ট্রাক, কভার ভ্যান,লরি চলাচল বন্ধ থাকবে।অতিরিক্ত বাস ভাড়া আদায় বা হয়রানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্টো পথে অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ভিআইটিএর পরিচালক মাহবুব আলম, নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার একে এম মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার রেহেনা আক্তার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুল রহমান তনু, ট্রাফিক মনিটরিং টিম, তোলারাম কলেজের প্রফেসর মশিউর রহমান, সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মোঃ সাদ্দাম হোসেন, সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, উৎসব পরিবহনের পরিচালক মাহবুব হোসেন রতন, শ্রমিক ইউনিয়ন (২৫ ৮৪) সভাপতি সেলিম হোসেব, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,জেলা ট্রাক পরিবহনের মালিক শ্রমিক প্রতিনিধি, নিরাপদ সড়ক বিভাগের প্রতিনিধিসহ কমিটির সদস্যবৃন্দ।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *