Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, রাত ৪:০৫ মিনিট

অনুসরণ করুনঃ

প্রবাসে অবস্থানকারী সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মজিদ প্রান্তিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আহবায়ক, আব্দুল মজিদ প্রান্তিক।

আবদুল মজিদ প্রান্তিক এক শুভেচ্ছা বার্তায় বলেন ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ-উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

ঈদ প্রতিবছর চন্দ্র বর্ষপুঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়মকানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ।

জিস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আহবায়ক আব্দুল মজিদ প্রান্তিক আরো বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। সকল ভেদাভেদ ভূলে মিলেমিশে পালন করুক পবিত্র ঈদুল ফিতর এটাই কামনা। সেই সাথে নারায়ণগঞ্জ জেলা সহ দেশ ও প্রবাসে অবস্থানকারী সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: