প্রভাত বার্তা:গতকাল ২৭ই মার্চ বৃহস্পতিবার হাজী মোতালিব শপিং কমপ্লেক্স এর ২য় তলায় বিএবি জনকল্যাণ পরিষদের নিজ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএবি জনকল্যাণ পরিষদ ২০০২ ব্যাচের আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
বিএবি জনকল্যাণ পরিষদের আলোচানা সভা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী রাসেল,সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান (১),সহসভাপতি নাজমুল হাসান,আকরাম বাবুল সহ সাধারণ সম্পাদক মোঃশামীম, আরিফুল হাসান,সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর,প্রচার সম্পাদক গাজী সাঈদ দেলোয়ার,অর্থ সম্পাদক রাসেল মাল,ক্রীড়া সম্পাদক মোঃ শাহীন,সমাজ সেবা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএবি জনকল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বক্তাবলী, আলীরটেক ও খাসমহল বালুরচর ইউনিয়নের ৪ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।