মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে: খুলনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুর ঝংকার একাডেমির উদ্যোগে আগামী ১০ অক্টোবর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠান সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, সহ-সভাপতি যথাক্রমে এমএম জাফর ইকবাল, কাজী আব্দুল ওহাব, জাহাঙ্গীর শিকদার,
মোঃ জামাল হাওলাদার, এ্যাড. অসীম কুমার বৈদ্য, যুগ্ম সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শেখ ও মোঃ আবু তালেব শেখ, সাংগঠনিক সম্পাদক মিশোরী ইসলাম মিশু, সহ- সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার রিপা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাহ্ উদ্দীন, সহ সাংস্কৃতিক সম্পাদক ওয়ালিদ হাসান ও মোঃ হারুন গাজী, সহ-দফতর সম্পাদক ইয়াসমিন আহমেদ অরিন, মহিলা সম্পাদক নাসরিন সুলতানা রিপা, সহ-মহিলা সম্পাদক অঞ্জনা রানী দে,
প্রচার ও প্রকাশনা সম্পাদক আলম আরা মুন্নী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এস,এম ফরিদ রানা ও জিয়াউল ইসলাম জীবন, সমাজ কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অভ্যর্থনা সম্পাদক কাউসারী জাহান মঞ্জু, সহ-অভ্যর্থনা সম্পাদক শাহিনা শিরিন খান, কার্যনির্বাহী সদস্য নাসরিন আহমেদ, দীপক কুমার দাস, মোঃ নাসির উদ্দীন, মো: সাকিব আফতাব সুজন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন কমরু ও জোয়াকিম সাজুয়া সিজু।
সভা পূর্বে সংগঠনের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করা হয়। সভায় আগামী ১০ অক্টোবর নবনির্বাচিত কমিটির পরিচিত ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে উপকমিটিরগুলোকে দ্রুত বাজেট প্রণয়ন ও কার্যপ্রণালী উপস্থাপন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
