প্রভাত বার্তা.কম: বক্তাবলী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা অটো রিক্সা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন নারায়নগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মোঃ কাদির সিপাহীর বাড়িতে আগত নেতাকর্মী ও এলাকাবাসীর জন্য দুপুরে ভোজের আয়োজন করা হয়।
বিএনপি নেতাদের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে খবর পেয়ে ডিবির এসআই মিজানের নেতৃত্বে ডিবির ১২/১৫ জন সদস্য অভিযান চালায়।
কাদির সিপাহীর বাড়িতে ডিবির অভিযানের খবর পেয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ফকির, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আকবর আলী সুমন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমউল্লাহ প্রধান জুয়েল, সাধারণ সম্পাদক মীর আলমগীর হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ মহসিন মিয়া, আমির হোসেন বেপারী, মোহাম্মদ দিদার হোসেন প্রমুখ উপস্থিত হন।
এ সময় ডিবি কর্মকর্তাদের সাথে আলোচনা কালে তারা বলেন, কাদির সিপাহী বিএনপির একনিষ্ঠ কর্মী।
সে অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত কিন্তু যারা আপনাদের ভুল তথ্য দিয়ে এখানে পাঠিয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।
পরে ডিবির অফিসাররা সেখান থেকে চলে আসেন।বিকাল ৩ টায় ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
