Probhat Barta

জমি দান করেও হয়রানি: মেলান্দহে প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


​মো: আতাউর রহমান, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জনস্বার্থে চলাচলের রাস্তার জন্য নিজের জায়গা ছেড়ে দেওয়ার পরও চরম হয়রানি ও অন্যায্য বাধার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। জামালপুরের মেলান্দহে স্থানীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল কদ্দুস মাস্টারের ক্ষমতার অপব্যবহার ও মানসিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম লালু ও তাঁর পরিবার।
​বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর মেলান্দহ উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম লালু।
​লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম লালু জানান, এলাকার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে তিনি স্বেচ্ছায় ও বিনাশর্তে রাস্তার জন্য নিজের জমি ছেড়ে দিতে রাজি হন। কিন্তু জনকল্যাণকর এই কাজে বাধা হয়ে দাঁড়ান স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুস মাস্টার। তিনি ও তাঁর সমর্থিত একটি মহল রাস্তা নির্মাণে বেআইনি বাধা সৃষ্টি করছেন। অভিযোগ করা হয়, জনস্বার্থে জমি ছেড়ে দেওয়ার পরও প্রতিপক্ষ কদ্দুস মাস্টার অহেতুক নানা অন্যায্য দাবি তুলে ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও অহেতুক হয়রানি করে যাচ্ছেন।
​সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম লালু জানান, অন্যায্য বাধার কারণে জনস্বার্থের রাস্তাটি আটকে আছে এবং তারা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি ঘটনার সঠিক তদন্ত দাবি করেন।
​একই সাথে কদ্দুস মাস্টারের হয়রানি বন্ধ, সর্বসাধারণের চলাচলের রাস্তাটি দ্রুত উন্মুক্ত করা এবং বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তির জন্য স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *