Probhat Barta

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

 শার্শা(যশোর)প্রতিনিধি::- যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা। 

আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার রঘুনাথপুর গ্রামের মৃত তাহের আলী মল্লিকের ছেলে রফিকুল মল্লিক (৫০)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর তিনটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন চটকাপোতা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় সকাল সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন চটকাপোতা গ্রামস্থ শার্শা হতে জামতলাগামী সড়কে জনৈক অসীম আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত আসামীর হেফাজত হতে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে থানায় হাজির হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে অদ্য ১৫/০৯/২০২৬ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *