Probhat Barta

রবিবার, ২৪শে মে, ২০২৬, ভোর ৫:৫১ মিনিট

অনুসরণ করুনঃ

বক্তাবলী ব্রিজ থেকে মিশুক উলটে নিচে পড়ে ড্রাইভার আবু সাঈদ নিহত আহত ২

গাজী সাঈদ দেলোয়ার বক্তাবলী থেকে: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোপালনগরে অবস্থিত বক্তাবলী ব্রিজটিতে সাইট ব্যারিকেড না থাকায় এবং ব্রিজের ঢাল সমান না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে এই রাস্তায় চলাচল কারী যানবাহন। তারই ধারাবাহিকতায় ৯ই অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক ১২ টার সময় সময় যাত্রী নিয়ে ব্যাটারি চালিত মিশুক ব্রিজে উঠতে না পেরে উলটে নিচে পড়ে যায়।এতে আহত হয় ২জন যাত্রী এবং মিশুক ড্রাইভার আবু সাঈদ নামে গুরুতর আহত হলে এলাকার স্থানীয় লোকজন ধরাধরি করে তাকে বক্তাবলী বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। সেখান থেকে প্রথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল হসপিটালে সেখানে আনুমানিক ২টার সময় ইন্তেকাল (করেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার আনুমানিক বয়স ছিলো২৮ বছর।

ঘটনা স্থলে থাকা সাধারণ মানুষ জানান এই ব্রিজ দিয়ে চলাচল করে বক্তাবলী ইউনিয়ন সহ মুন্সীগঞ্জ জেলার খাসমহল বালুরচর ইউনিয়নের মানুষ এই রাস্তা বা ব্রিজের উপর দিয়ে পাড়াপাড় হওয়ার সময় আমরা সংকিত হয়ে পড়ি কারণ প্রতিনিয়ত যেভাবে দূর ঘটনা ঘটে কখন জানি মানুষের প্রাণহানি ঘটে।
ব্রিজের পূর্ব দিকের ঘুরায় সামান্য খাড়া ঢাল হওয়ার কারণে ছোট ছোট যানবাহন গুলো উঠতে গিয়ে আর ব্রিজের দক্ষিণ দিকের ব্যারিকেড না থাকায় এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানান স্থানীয় সাধারণ মানুষ। বিগত কয়েক বছর আগে এই ব্যারিকেড ভেঙে যাবার পর স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান সংস্কার না করায় যার কারণে ছোট্ট ছোট অটোরিকশার মত যানবাহন গুলি দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
সরজমিনে দেখা যায় ব্রিজের পূর্ব পাশে দক্ষিণ দিকের ব্যারিকেডের সামনের অংশ ভেঙ্গে রয়েছে এবং ব্রিজের ঢাল অনেকটাই খাড়া হবার জন্য ব্যাটারি চালিত মিসুক পাশাপাশি ইটের ট্রিপ দেওয়া ট্রলি গুলো অনেক সময় ব্রিজে উঠতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।
এলাকার স্থানীয় সাধারণ মানুষের দাবি দ্রুত ব্রিজের ঢাল এবং সাইট ব্যারিকেড মেরামত করে দুর্ঘটনার কবল থেকে ছোট ছোট যানবাহন সহ এলাকার সাধারণ মানুষ কে রক্ষা করার জন্য
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক :

সম্পর্কিত: