Probhat Barta

ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা: গতকাল ফতুল্লা দাপা ইদ্রাকপুর থেকে খোকন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ফতুল্লা থানার দাপাইদ্রাকপুরস্থ খোজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখা এলাকার মরহুম আবেদ আলীর ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,২০১১ সালে ফতুল্লা থানায় দায়ের করা খোকন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজ মাতাব্বুর ও হাবিবুর রহমান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে দাপ ইদ্রাকপুরস্থ খোঁজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *