Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৩৮ মিনিট

অনুসরণ করুনঃ

নাঃগঞ্জে নারী উদ্যোক্তা ফারজানা’র উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় ঠান্ডা পানির শরবত ও স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড গলাচিপা চেয়ারম্যান বাড়ী নতুন মসজিদ রোড এলাকার স্হানীয় বাসিন্দা ভালোবাসার নারায়ণগঞ্জ অনলাইন গ্রুপ এর এডমিন ও ফারজানা ঘরোয়া খাবার এর পরিচালক নারী উদ্যোক্তা ফারজানা’র স্ব উদ্যোগে বৈরী আবহাওয়ার কারণে প্রচন্ড তাপদাহে শ্রম জীবীমানুষ ও সাধারণ পথচারী ব্যক্তিদের তৃষ্ণা নিবারণে সুপেয় ঠান্ডা পানির শরবত ও ওর স্যালাইন বিতরণ করা হয় ।

১ মে রোজ বুধবার বেলা ১১ টায় এ শরবত বিতরন করা হয়।

সামাজিক সেবামূলক এ মহতী কার্যক্রমে নারী উদ্যোক্তা ফারজানা’র আহ্বানে সামাজিক এ মহতী কাজে উপস্হিত ছিলেন ভালোবাসার নারায়ণগঞ্জ এর মডারেটর নারী উদ্যোক্তা মুন্নী সিকদার, হারুন অর রশীদ হীরা,রিপন প্রধান, সুজন সরকার, নিশি,আফরিন, সোহেল, দেলোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন পানকৌড়ি পান্না কিচেন এর পরিচালক নারী উদ্যোক্তা পান্না, সৌরভ রোপ ইন্ডান্ট্রিজ এর পরিচালক মুনমুন আসকারী, নারায়ণগঞ্জ উদ্যোক্তা পরিবার এর এডমিন তাবাসসুম আক্তার ঝুমি, নুসরাত জিটিআর মেক ওভার এর পরিচালক নুসরাত হোসেন রিফাত, ফারজানা বিউটি পার্লার এর পরিচালক ফারজানা আক্তার, আউটফিট এন্ড মোর এর পরিচালক লামিয়া জামান,সুইটি লেডিস টেইলার্স এন্ড বুটিক হাউজের পরিচালক সুইটি,নারী উদ্যোক্তা মিলনমেলা’র মডারেটর বাবলী জামান, তিন কণ্যা ফ্যাশন হাউস এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক সাদিয়া আফরিন তমা,নিপা’স ড্রিম এর পরিচালক নীপা আরফিন,আবৃত্তি শিল্পী সবুজ রায়, স্মার্ট বিজনেস গ্রুপ এর সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া,প্রচার সম্পাদক আরাফাত হোসেন, অর্থ সম্পাদক রাসেল হোসেন, স্বেচ্ছাসেবী মিথুন, সুমন,মোঃ ফারুক, জিহাদ, মাহাবুব হোসেনসহ প্রমূখ।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: