মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামাল বদু বলেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল মাইলফলক। এই দিনে এ দেশের দেশপ্রেমিক সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আধিপত্যবাদী শক্তির সকল ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিয়েছিল। গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা হয়েছিল স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।”
তিনি উল্লেখ করেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়েই মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় অস্তিত্ব সুসংহত হয়েছিল। শুরু হয়েছিল বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি ও উন্নয়ন-উৎপাদনের এক নতুন ধারা।
শনিবার ৭ নভেম্বর বিকালে নগরীর মন্ডলপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন বি বি রোডে ১৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নাসিক ১৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি খ.ম সুলতানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর সদর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাঃগঞ্জ মহানগর ছাএদলের সাবেক যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু।
প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদের সিনিয়র যুগ্ন আহবায়ক মনির মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ফজলুল রহমান,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দর্জি শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান।
আলোচনা সভা মিলাদ ও দোয়ার পর গরিব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার খিচুড়ি বিতরণ করা হয়।
