Probhat Barta

স্বৈরাচার পতনের পরও বহাল তবিয়তে ওসমান পরিবারের ঘনিষ্ঠ এজাজ মেম্বার

প্রভাত বার্তা.কম : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান এবং সোনারগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার আস্থাভাজন হিসেবে পরিচিত শম্ভুপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এজাজ মিয়ার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টির গুরুতর অভিযোগ উঠেছে।

৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও ওসমান পরিবারের ঘনিষ্ঠরা আত্মগোপনে বা পালিয়ে গেলেও এজাজ মেম্বার প্রকাশ্যে বহালতবিয়তে থেকে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এজাজ মেম্বার বন্দর রূপালী আবাসিক এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। তার এই বাহিনীর মূল নেতৃত্বে রয়েছেন তারই ছোট ভাই, নিজেকে যুবদল নেতা পরিচয়দানকারী নাদিম এবং তিনিও আজমেরী ওসমানের অনুসারী । মূলত এই বাহিনীর অস্ত্রের মহড়া ও হুমকিতে বন্দর রূপালী আবাসিক এলাকাসহ আশপাশের এলাকাবাসী চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকার প্রভাবে এজাজ মেম্বার শম্ভুপুরা ইউনিয়ন, বন্দর রূপালী এবং নারায়ণগঞ্জ রিভারভিউ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। বর্তমানেও তিনি বন্দর এলাকাকে অস্থিতিশীল করতে আজমেরী ওসমানের পক্ষে গোপনে ও প্রকাশ্যে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর গা ঢাকা দেওয়ার পরিবর্তে তিনি কৌশল বদল করে স্থানীয় মহানগর যুবদলের কিছু নেতার ছত্রছায়ায় এলাকায় অবস্থান করছেন এবং নিজের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন।

স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলের এই সুবিধাভোগী প্রভাবশালী ইউপি সদস্য বহাল তবিয়তে থেকে নানা অপকর্ম চালিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের মাঝে চরম অসক্ষোব ও ভীতি বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এই সন্ত্রাসী সিন্ডিকেট ও এজাজ মেম্বারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *