Probhat Barta

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রভাত বার্তা.কম: নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ১৩ই সেপ্টেম্বর বিকাল ৪.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা পশ্চিম পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা গামী রোডে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। নাজমুল হাসান (২৫), পিতা-মোঃ আয়নাল খান, মাতা- নাসিমা বেগম, সাং-দীঘরাজ বাজার, থানা- মংলা বন্দর, জেলা- বাগেরহাটকে ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *