বিশেষ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালের অভিযুক্ত= ০৩ (তিন) জন, ৩০ (ত্রিশ) পুরিয়া হেরোইন সহ ০২ (দুই) জন মাদক কারবারি, সিআর ওয়ারেন্ট মূলে= ০১ (এক) জন এবং ডাকাতি প্রস্তুতি মামলায় = ০২ (দুই) জন, সর্ব মোট ০৮ (আট) জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ হাবিবুর রহমান, মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ১০/১০/২০২৬ তারিখ সামারি ট্রায়ালের অভিযুক্তঃ- ১। আঃ রহমান (৫৫), পিতা- মৃত হাফিজ উদ্দিন, সাং- কদমতলী মধ্যপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ রফি (৩৫), পিতা- মৃত মোশারফ হোসেন, সাং- কদমতলী মধ্যপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ আঃ সামাদ (১৯), পিতা- মঞ্জুরুল হক, স্থায়ী সাং- ডেমুরা চৌরাস্তা, থানা- বারহাটা, জেলা- নেত্রকোনা, বর্তমান সাং- তেরামার্কেট, জোড়াখাম্বা, সিআইখোলা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, , মাদক মামলার আসামীঃ- ১। মোসাঃ নাজমা বেগম (৫৫), স্বামী- মৃত আঃ আজিজ, সাং- শিমরাইল দক্ষিণ পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ২। মোঃ শান্ত (২৮), পিতা- মৃত কফিল উদ্দিন, সাং- শিমরাইল দক্ষিণ পাড়া থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, সিআর সাজা ও জিআর ওয়ারেন্ট মূলে- ১। মোসাঃ নাজমা বেগম (৫৫), স্বামী- মৃত আঃ আজিজ, সাং- শিমরাইল দক্ষিণ পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ডাকাতি প্রস্তুতি মামলায়- ১। মোঃ জামাল হোসেন (৩২), পিতা- মোঃ শওকত, মাতা- হওয়া বেগম, সাং- সানকি ভাংগা, ইউনিয়ন নতুন বাজার, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, বর্তমান সাং- সানারপাড় (নাহার মঞ্জিল), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ বাবু (২৮), পিতা- মৃত রাজু, মাতা- মৃত রাবেয়া বেগম, সাং- পাইনাদী নতুন মহল্লা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
