প্রভাত বার্তা.কম:নারায়ণগঞ্জ জেলা ৪আসনের মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জাননাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যৌথ ব্যবস্থাপনায় আগামী ২৫ই অক্টোবর শনিবার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল এণ্ড কলেজ মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পযন্ত বিভিন্ন ওয়ার্ডে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ কামাল হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা জিসাস সভাপতি গাজী সাঈদ দেলোয়ার, বক্তাবলী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক পিয়ার হোসেন পিন্টু, বক্তাবলী ইউনিয়ন ছত্রদল সাভেক সভাপতি যুবায়ের হোসেন তানভীর, আনিসুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মাহমুদউল্লাহ, বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, ১নং ওয়ার্ড বিএনপি নেতা মানিক হোসেন, রমজান আলী, জাহেদ আলী প্রধান, মনির হোসেন, সুমন মিয়া,কবির হোসেন,প্রমুখ।
মোঃ কামাল হোসেন রাজাপুর চৌরাস্তা মোড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলুক কর্মকান্ড নিয়ে কথা বলেন।