Probhat Barta

সোমবার, ১৮ই মে, ২০২৬, দুপুর ১:১৫ মিনিট

অনুসরণ করুনঃ

জেলা জিসাস এর নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মজিদ প্রান্তিকের নেতৃত্বে অধ্যাপক মামুন মাহমুদের সাথে সৈজন্য সাক্ষাৎ করেন

প্রভাত বার্তা.কম:নারায়ণগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মজিদ প্রান্তিকের নেতৃত্বে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে গতকাল শনিবার এক সৈজন্য সাক্ষাৎ করেন।

এতে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আল আমিন, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম মুক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সফর আলী সহ জেলা জিসাসের নেত্রীবৃন্দ।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের প্রতিটি কাজে আমি আপনাদের সাথে থাকবো আপনারা সাংস্কৃতিক জগতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং জিয়া পরিবার ও বিএনপিকে সব সময় সাপোর্ট করে যাবেন আগামী নির্বাচনে আপনাদের অনেক দায়িত্ব আছে আপনারা সেই দায়িত্ব পালন করবেন একটি সচেতন নাগরিকরাই সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে।

মামুন মাহমুদ আরো বলেন দেশে বিএনপির বিরোধ্যে নানা ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক :

সম্পর্কিত: