Probhat Barta

মুন্সীগঞ্জের বাগমামুদালীপাড়ায় ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার


প্রভাত বার্তা.কম: মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর দিক-নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় গতকাল ১৭ই সেপ্টেম্বর রাত ৯:৪৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বাগমামুদালীপাড়া সাকিনস্থ কৃষি ব্যাংক সংলগ্ন গোয়ালপাড়া গামী পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১. রাকিব খান (২৫), পিতা- দেলোয়ার হোসেন, সাং- সস্তাপুর, থানা- ফতুল্লা, এ/পি সাং- শিয়াচর তক্কারমাঠ, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ (ভাসমান), ২. মহিউদ্দিন চৌধুরি ওরফে হিজবুল্লাহ (২৬), পিতা- হোসাইন চৌধুরী, সাং- শাসন, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাট, এ/পি সাং- সাইলো গেইট আদমজীনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ (ভাসমান) ও ৩. কামরুল হাসান (২৬), পিতা- মৃত শাহজাহান, সাং- দক্ষিণ সস্তাপুর, থানা- ফতুল্লা, এ/পি সাং- খানপুর জোড়া টাংকির মাঠ, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়নগঞ্জদ্বয়গণ’কে  ৭০০ (সাতশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে বলে জানান।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *