Probhat Barta

বি ডাব্লিউ সি এন -এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ(বি ডাব্লিউ সি এন) -এর নিয়মিত ‘সাহিত্য আড্ডা’ মাসের ২য় শুক্রবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় চাষাড়া রামবাবুর পুকুরপারস্থ রূপান্তর লিভিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় মূখ্য আলোচক ছিলেন কবি দীপক ভৌমিক, কবি ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ , কবি ও চিত্রকর শাহ্ আলম, কবি শফিকুল ইসলাম আরজু।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি কাজী আনিসুল হকের সঞ্চালনায় কবি জীবননান্দ দাসের প্রবন্ধ ‘কবিতার কথা’ পাঠ করেন ছড়াকার ইকবাল হোসেন রোমেছ। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন সুমন সরকার, এম নাজমুল হাসান, এজাজ সানোয়ার, সাথী, পারভিন আক্তার, মাহফুজা আক্তার, সামিয়া রহমান প্রমুখ।
উক্ত সাহিত্য আড্ডায় মাননীয় প্রধানমন্ত্রী প্রবন্ধ লেখক শেখ হাসিনা, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, মুক্তিযোদ্ধা কবি আল -আশরাফ বিন্দু, কবি কাজী আনিসুল হক, কবি মিথুন খান, নির্মাতা আদিত্য রূপু, সাংবাদিক ওয়ারদে রহমান সহ সেপ্টেম্বর মাসে জন্ম গ্রহন করা সকল লেখকদের জন্মউৎসব পালন করা হয়।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *