বিশেষ প্রতিনিধিঃ বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ১১ টি মামলার আসামি চোক্কা খোকন ডাকাতসহ ৩ জন ডাকাত গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষ সঠিক তত্ত্বাবধানে ডাকাতদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়।
২৩ অক্টোবর রাত অনুমান ২০.১০ ঘটিকার সময় মোঃ জামাল উদ্দিন, অফিসার ইনচার্জ, বন্দর থানা, নারায়ণগঞ্জের প্রত্যক্ষ নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান, এসআই/আব্দুল আলিম, এসআই/মামুন ইসলাম, এসআই/ইয়াসিন আরাফাত সঙ্গীয় অফিসার ফোর্সসহ বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর সাকিনস্থ বায়তুল মামুর জামে মসজিদের পিছনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ১। চোক্কা @ খোকন (৩৬), পিতা- আব্দুল লতিফ, সাং-সোনাচড়া, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ পারভেজ (২৮),পিতা- ফয়েজ আহম্মেদ, মাতা- পারভিন বেগম এবং ৩। মোঃ মঞ্জুর (৫০),পিতা- মৃত সৈয়দ আলী,মাতা- সাফিয়া বেগম,
সর্ব সাং- রামনগর, ওয়ার্ড নং-২৬, পোঃ ১ নং ঢাকেশ্বরী বাজার, থানা- বন্দর,জেলা- নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে ডাকাতি সংগঠনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে দেশীয় অস্ত্রসহ রাখার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতদের নিকট হতে নিম্ন বর্ণিত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়ঃ- ১। ০১ টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত রামদা,২। ০১ টি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি,৩। ০১ টি লোহার তৈরি চাপাতি, ৪। ০১ টি কালো কস্টেপ দ্বারা পেঁচানো ছুরি,৫। ০২ টি হলুদ রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত ছুরি এবং ৬। ০১ টি লাল রংয়ের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস।
এ ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত ১। খোকন @ চোক্কা(৩৬) এর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ ১১টি মামলা চলমান ও ৫ টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ২। পারভেজ (২৮) এর বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলা চলমান ও ১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং ৩। মোঃ মঞ্জুর (৫০) এর বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলা সহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।
