Probhat Barta

বক্তাবলীতে জাতীয় নাগরিক পাটির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ আহত ১


প্রভাত বার্তা.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জাতীয় নাগরিক পাটির সাধারণ সভা চলাকালীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

তৎক্ষনাৎ প্রভাত বার্তা.কম ফতুল্লা থানা এনসিপির যুগ্ম সদস্য সচিব মাসুম আব্দুল্লাহ কে ফোন করে হামলার বিষয়ে জানতে চাইলে সে বলেন গত বছর বক্তাবলী খেয়াঘাটের টেন্ডার কে কেন্দ্র করে উপজেলায় মারামারির ঘটনা ঘটে সেই সূত্রপাদ থেকেই বক্তাবলী বাজার জামে মসজিদে নামাজ আদায় করে বেড় হলে হালিমের নেতৃত্রে হামলা করে এতে তৌহিদ নামে একজন এনসিপি নেতা গুরুত্ব ভাবে আহত হয় বলে জানান।
নারায়ণগঞ্জ জেলা যুব শক্তির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান কে তার মুঠো ফোনে কল করলে সে লাইন কেটে দেয় এবং ওয়ার্সপে মেসেজ দিয়ে বলেন আমি এখন থানায় আছি।

এই দিকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ কে তার মুঠো ফোনে কল করে হামলার বিষয়ে জানতে চাইলে সে প্রভাত বার্তা.কম কে বলেন কে বা কারা এই হামলা করেছে জানিনা।হালিম আজাদ আরো বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে।আপনারা মিডিয়ার লোকজন ভালো করে খোঁজ নিয়ে দেখেন এই হামলার সাথে আমি জড়িত কি না। রাত ১১টায় এই রিপোর্ট লেখা পযন্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *