Probhat Barta

ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং


ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা থানাধীন তল্লা বড় মসজিদ এলাকায় পুর্ব শত্রুতার জেরে বিপ্লব নামে এক টিসিবি ডিলারশীপ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার নাগরিক ক্লাব সংলগ্ন টিপুগংদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর রক্তাক্ত জখম বিপ্লবের পিতা মো.রবিউল্লাহ ফতুল্লা মডেল থানায় টিপুগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মো.রবিউল্লাহ উল্লেখ করেন যে,তল্লা নাগরিক ক্লাব সংলগ্ন টিপু,শফিক,আউয়াল,বাবু ও মনিরসহ
বিবাদীগণ আমার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করার সুবাদে পূর্ব পরিচিত। আমার বড় ছেলে বিপ্লব (৩২) টিসিবি পন্যের ডিলারশীপ করে। থানাধীন তল্লা নতুন রাস্তা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। অদ্য বুধবার ৭ অক্টোবর ভোর প্রায় ৬টায় আমার বড় ছেলে বিপ্লব আমার বাড়ী হইতে প্রয়োজনীয় কাজে আমার ভাগিনা বউ মুক্তা (৩০) এর বাসা ফতুল্লা মডেল থানাধীন তল্লা মেম্বার পট্টি এলাকার যাওয়ার উদ্দেশ্যেআমার বড় ছেলের পূর্ব পরিচিত জনৈক সাগর (৩৫) ও তাহার অজ্ঞাতনামা বন্ধুর সাথে সাগর এর মোটর সাইকেলে উঠিয়া রওনা করে। প্রায় ৬.১০ মিনিটে থানাধীন তল্লা মেম্বার পট্টি ১নং বিবাদীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে উক্ত স্থানে পূর্ব থেকে উপস্থিত উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের আমার বড় ছেলের বন্ধু সাগর ও তাহার সাথে অজ্ঞাতনামা বন্ধুর বিবাদীদের পূর্ব শত্রুতা থাকায় বিবাদীরা বেআইনী জনতাবদ্ধে হাতে লোহার রড, কাঠের ডাসা, লাঠি সোডা সহ ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। একপর্যায়ে আমার বড় ছেলে, তাহার বন্ধু সাগর ও অজ্ঞাতনামা বন্ধু প্রাণ রক্ষার্থে পালানোর চেষ্টা করিলে ১নং বিবাদী টিপুর হাতে থাকা লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার বড় ছেলের মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটাতে থাকে। ফলে আমার বড় ছেলের মাথার দুই পাশে সহ এক পাশের কানে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। অন্যান্য বিবাদীরা আমার ছেলেকে এলোপাথারী কাঠের ডাসা ও লাঠি সোডা দ্বারা পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। মারপিটের সময় আমার বড় ছেলের বন্ধু সাগর এর অজ্ঞাতনামা বন্ধু কৌশলে পালাইয়া যায়। ১নং বিবাদী টিপু আমার ছেলের গলায় থাকা একটি ৮ আনা স্বর্ণের চেইন, ৩নং বিবাদী আউয়াল আমার ছেলের বাম হাতে থাকা একটি ৩ ভরি রূপার ব্রেসলেট, ৪নং বিবাদী বাবু আমার ছেলের পরনে প্যান্টের পকেটে থাকা ১টি ভিভো স্মার্টফোন ও একটি বাটন ফো সহ ব্যবসায়িক কাজের জন্য রক্ষিত প্রায় ৩ লক্ষ ১১ হাজার টাকা নিয়া নেয়। সংবাদ পেয়ে আমার ছোট ছেলে জুবায়ের (২৬) আমার বড় ছেলেকে রক্ষা করার জন্য ঘটনাস্থলে আগাইয়া গেলে বিবাদীগণ তাহাকেও হত্যার উদ্দেশ্যে মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী লোহার রড, কাঠের ডাসা ও লাঠি সোডা দ্বারা পিটাইয়া নীলাফুলা জখম করে। এরপর বিবাদীগণ সাগরকে আটক করে স্থানীয় লোকজনের নিকট মিথ্যা অপবাদ দিয়ে সোপর্দ করে। পরবর্তীতে আমার বড় ছেলে ও ছোট ছেলে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা করানো হয়।
এদিকে টিসিবি ডিলারশীপের মালিক বিপ্লবের উপর হামলাকারী টিপু সর্ম্পকে স্থানীয় জানান, সে নিজেকে বিএনপি নেতা পরিচয়ে পুরো তল্লা এলাকা দববড়িয়ে বেড়াচ্ছে আর চালিয়ে যাচ্ছে বিভিন্ন অপকর্ম। ফতুল্লা থানা কিংবা ইউনিয়ন বিএনপির কোন পদে নেই এ টিপু তবে নিজেকে ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের বন্ধু এবং মডেল মনিরের আস্থাভাজন হিসেবে পরিচয় দিয়েই নাকি এলাকাজুড়ে তার বাহিনী নিয়ে অপরাধ করে যাচ্ছে।
টিসিবি ডিলারশীপের মালিক বিপ্লবের উপর হামলার বিষয়টি তদন্তপুর্বক অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের সদয় হস্তক্ষেপ কামনা করছেন বিপ্লবের পরিবার ও স্থানীয়রা।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *