গাজী সাঈদ দেলোয়ার: নারায়ণগঞ্জ সদর উপজেলা’র বক্তাবলী বাজারে গতকাল রাত আনুমানিক ২:৪৫ মিনিটের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁচা বাজারে অবস্থিত সব কয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে দোকান মালিক গণ অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান রাতে বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে আমরা এই অগ্নিকাণ্ডের খবর শুনতে পেয়ে দ্রুত ঘটনা স্থলে চলে আসি। এসে দেখি কাঁচা বাজারে আগুন জ্বলছে। এলাকার মানুষ মিলে মিশে প্রায় ২০-৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই।
বক্তাবলী বাজারের কাঁচা বাজারে কিভাবে এইঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তাৎক্ষণিক ভাবে কেউ কিছু বলতে পারেনি।তবে ঘটনা স্থলে থাকা কেউ কেউ ধারণা করছেন সন্ধ্যার পর মশার উপদ্রব বেড়ে যায় হয়তো এই মশা তাড়ানোর জন্য কেউ মশার কয়েল ব্যবহার করতে পারে সেখান থেকে হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান।
সরজমিনে দেখা বক্তাবলী বাজারের কাঁচামালের দোকান গুলো আর অক্ষত নেই। ক্ষতিগ্রস্ত দোকানদারেররা পাগল প্রায়,স্থানীয় ব্যবসায়ীরা জানান এখন ব্যবসার সিজন চলছে যার কারণে এই সিজনে ব্যবসা করার জন্য এখানে অনেকেই কিস্তিতে ঋণ নিয়ে ব্যবসা করছেন। আজকের এই অগ্নিকাণ্ডের পর আর তাদের ব্যবসা করার মত মূলধন আর কিছুই রইল না।
বাজারে স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন ক্ষতিগ্রস্ত এই কাঁচামাল ব্যবসায়ীদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর দেওয়া উচিত এবং তারা যেন এখানে পুনরায় সুন্দর মত ব্যবসা-বাণিজ্য করতে পারে তার ব্যবস্থা করা জরুরী।