স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গাবতলি নতুন বাজার এলাকায় মাদক,কিশোর গ্যাং ও সন্ত্রাসে সয়লাব বলে জানান এলাকার সাধারণ মানুষ।
তারা বলেন এই এলাকায় আধিপত্য বিস্তার করে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে মাদক সম্রাট জিদান, এই মাদক ব্যবসায়ী জিদান কে সহযোগিতা করে যাচ্ছে কিশোর গ্যাং লিডার ফুটবল মনির এমনটাই জানিয়েছেন সচেতন মহল।
নতুন বাজার এলাকার সাধারণ মানুষ যেভাবে আতংকিত থাকে মাদক সম্রাট জিদান ও কিশোর গ্যাং লিডার ফুটবল মনিরে জন্য ঠিক তেমনে আতংকে রাখে আরেক সন্ত্রাসী অস্ত্র মামলার আসামী কালাম।
মাদক সম্রাট জিদান, কিশোর গ্যাং লিডার ফুটবল মনির ও অস্ত্র মামলার আসামী কালাম এই তিন চক্র গাবতলি নতুন বাজার এলাকার সাধারণ মানুষ কে জিম্মি করে ইচ্ছে মত করে যাচ্ছে তাদের অপকর্ম কেউ দেখার নেই বলে জানান তারা।
মাদক সম্রাট জিদান নতুন বাজার এলাকায় থেকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক পাইকারি বিক্রি করে বলে অনেকেই অভিযোগ করেন। প্রশাসন নিরব থাকায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন এলাকাবাসী।
এইদিকে প্রকাশ্যে নতুন বাজার সহ আশপাশের এলাকায় জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে জিদান। দিন দিন মাদক সেবনের ভয়াবহতা বাড়ছে এলাকাজুড়ে। প্রশাসনের ধারাবাহিক অভিযান থাকার পরও মাদকের ভিতর ডুবতে শুরু করেছে এলাকার ছাত্র সমাজ, যুব সমাজ ও তরুন বয়সের ছেলেরা।
এ অবস্থায় গুটি কয়েক মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও অস্ত্র ধারি সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে গাবতলি নতুন বাজার সহ আশেপাশের বাসিন্দারা। মাদক বিরোধী অভিযানে পুলিশের রহস্যজনক অসহায়ত্বের কারণে মাদক বিক্রেতা জিদান, কিশোর গ্যাং লিডার ফুটবল মনির ও অস্ত্র ধারি সন্ত্রাসী কালাম এখন আরো বেপোরোয়া হয়ে উঠছে ।
মাদকের টাকা জোগাড় করতে মাদকসেবিরা নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। এসব মাদক হাতের নাগালে পেয়ে ধ্বংসের ধারপান্তে ধাবিত হচ্ছে যুব সমাজ। মাদক সেবন করতে গিয়ে অনেক কিশোর, তরুন জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধে।
স্থানীয় লোকজন জানান, মাদক সম্রাট জিদানের নির্ভয়ে প্রকাশ্যে মাদকদ্রব্য বেচাকেনা করছে। এসব মাদকের চালান থেকে মাসে লাখ লাখ টাকার বানিজ্য করছে এই অপরাধ চক্র।
এলাকার সাধারণ মানুষ চান এখনই প্রশাসনিক ভাবে এই মাদক বিক্রেতা, কিশোর গ্যাং লিডার,এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করার জন্য।