Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৩৮ মিনিট

অনুসরণ করুনঃ

ফতুল্লার ইসদাইরে মিজান, ড্যানি ও বাবুর উদ্দেগ্যে দোয়া ও মিলাদ মাহফিল।

নিজস্ব প্রতিনিধি :ফতুল্লার ইসদাইর গাবতলী নতুন বাজার এলাকায় ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সংগঠনটির নেতা কর্মীরা।

৬নংওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনীর সঞ্চলনায় বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২ টার দিকে ফতুল্লার ইসদাইর গাবতলী নতুন বাজার মোল্লা টাওয়ার মোড়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহাব্বায়ক জাকির হোসেন রবিন ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল খালেক টিপু ফতুল্লা থানা শ্রমিক দলের আহাব্বায়ক শাহআলম পাটোয়ারী ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী

এছাড়া আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু

মাসুদ গাজি , সুমন হোসেন, আকাশ, নুরউদ্দিন, জনি,খাইরুল ইসলাম,আলামিন ও অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মিলাদ মাহফিল শেষে গরীব ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: