Probhat Barta

নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের তৃণমূল সাংবাদিকতা থেকে শুরু করে বৈশ্বিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। দক্ষ সংগঠক, নির্ভীক কলমসৈনিক এবং মানবিক সাংবাদিক হিসেবে তিনি প্রতিনিয়ত নিজের অবস্থানকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাঁর অবদান সাংবাদিক সমাজে প্রশংসিত হচ্ছে।

বর্তমানে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আইবিএন নিউজ -এর বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে জাতীয় দৈনিক ভোরের সময়ের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক আজকের নীর বাংলার নির্বাহী সম্পাদক এবং বিদ্যুৎ টাইমস অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিক গণমাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংগঠনিক কাজেও সক্রিয় রয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ পোর্টাল সাংবাদিকদের সর্ব প্রথম আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার প্রতি আন্তরিকতা, সংগঠনের কাজে নিষ্ঠা এবং সহকর্মীদের প্রতি স্নেহশীল আচরণের কারণে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে তিনি অত্যন্ত সম্মানিত ও প্রশংসিত।

ক্ষমতার কাছে আপস না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার। শুধু সংগঠক নন, মানবিক সাংবাদিক হিসেবেও তিনি পরিচিতি অর্জন করেছেন। প্রতি ঈদে নিজ উদ্যোগে তৃণমূলের অসচ্ছল সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। এ উদ্যোগ সাংবাদিক সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন সহকর্মীরা।তিনি সাংবাদিকদের বিপদে আপদে সব সময় পাশে থাকেন।

এ প্রসঙ্গে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, আমি নিজেকে তৃণমূলের একজন কর্মী মনে করি। সাংবাদিকতা আমার কাছে পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমার ওপর অর্পিত দায়িত্ব সবসময় সততা ও নিষ্ঠার সাথে এবং সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করি। মাঠপর্যায়ে যে সকল সহকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সত্য সংবাদ প্রকাশ করেন, তাদের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, তৃণমূল সাংবাদিকরা ভালো থাকলে দেশের গণতন্ত্র ও সত্যের কণ্ঠ শক্তিশালী হবে। যতদিন বেঁচে আছি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাব।

নারায়ণগঞ্জের মাটি থেকে উঠে আসা এই সাংবাদিকের যাত্রা প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ের নিষ্ঠা ও সততা থাকলে বৈশ্বিক মঞ্চেও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।নারায়ণগঞ্জের সাংবাদিকরা তার ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *