প্রভাত বার্তা: নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক কমিটি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবদুল মজিদ প্রান্তিক।
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর কেন্দ্রীয় সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবদুল মজিদ প্রান্তিক এক শুভেচ্ছা বার্তায় বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক আলহাজ্ব মোঃগিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন আহবায়ক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। বিএনপি এখন শক্তি পেয়েছে সাহস পেয়েছে হিম্মত পেয়েছে এবং বিএনপি করার স্বাদ ইচ্ছা কর্মীদের হাতছানি দিয়ে ডাকছে।
আবদুল মজিদ প্রান্তিক আরো বলেন নারায়ণগঞ্জের বিএনপির কান্ডারী এবং সাধারণ জনগণের মনের মানুষ শিক্ষাবিদ ,রাজনীতিবিদ ,সমাজ সংস্কারক , রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন কে আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রাণপুরুষ গোলাম ফারুক খোকন ভাইকে সদস্য সচিব করায়। আগামীর দেশনায়ক জাতীয়তাবাদী দল বিএনপি’র; দিকনির্দেশক আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা সহ অভিনন্দন সকল কমিটি দেওয়ার জন্য।
জিয়া সংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা জিসাসের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক কমিটি কে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। ।