Probhat Barta

নারায়ণগঞ্জে ১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ১ জন দুষ্কৃতিকারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ১ জন দুষ্কৃতিকারী গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়।

বুধবার ৪ নভেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জমোঃ সাজেদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাত আনুমানিক ২১.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল সাকিনস্থ মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদ এর বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়ীর মোজাম্মেল হক রাজন এর বসত ঘরের ভিতর হতে মোজাম্মেল হক রাজন (৩৯), পিতা- মো: সিরাজ মিয়া, মাতা-হালিমা বেগম, সাং-বাবুরাইল ১ নং বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জকে ০১টি বিদেশী পিস্তল, MADE IN USA খোদাই করে লেখা, ম্যাগাজিন যুক্ত ০৭ (সাত) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *