প্রবাদ বার্তা:গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে স্বৈরাচার সময়ের অবসান ঘটে হাসিনা সরকারের পতন হয়৷ সারা বাংলাদেশ থেকে আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী সমাজও ছিলো অন্যতম ভূমিকায়। নারায়ণগঞ্জের সেইসব শিক্ষার্থীদের নিয়ে গত ১৫ নভেম্বর শুক্রবার আবারও বৈঠক করেছে শিক্ষার্থী প্রতিনিধিরা। সভার মূল লক্ষ্য ও বক্তব্য ছিলো ঐক্য৷
নারায়ণগঞ্জের সব থানাকে একত্রিত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা৷যেকোনো কাজে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা৷ একটি সুন্দর নারায়ণগঞ্জ তথা সুশৃঙ্খল,বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার অঙ্গীকারে কাজ করে যাবেন বলে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে ছাত্র সমাজ৷
সভায় বক্তব্য রাখেন এই আন্দোলনের ভূমিকায় থাকা নারায়ণগঞ্জের সংগঠকরা৷